চাঁদপুর: চাঁদপুর প্রেসক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট (www.chandpurpressclub.com ) উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওয়েবসাইটের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
একই সাথে চাঁদপুর প্রেসক্লাবের মোবাইল অ্যাপস্ (https://play.google.com/store/apps/details?id=com.alhelaltech.chandpurpressclub) ও চালু করা হয়।
এর আগে জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান চাঁদপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাথে মতবিনিময় করেন। এসময় জেলা প্রশাসক কামরুল হাসান প্রেসক্লাব নবগঠিত কমিটির নেতাদেরকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন। একই সাথে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান প্রেসক্লাব নেতারা।
জেলা প্রশাসক বলেন, চাঁদপুর প্রেসক্লাবের ওয়েবসাইট উদ্বোধনে আমি সাধুবাদ জানাই। স্মার্ট যুগে প্রেসক্লাব প্রবেশ করেছে। প্রেসক্লাবের সবকাজে জেলা প্রশাসন আছে এবং থাকবে।
প্রেসক্লাব নেতারা জানান, বাংলাদেশ ডিজিটাল হয়ে স্মার্ট যুগে প্রবেশ করছে। আর এ সময়ে চাঁদপুর প্রেসক্লাবের ওয়েবসাইট খুবই প্রয়োজন। বিশ্বের যে কোন প্রান্ত থেকে মানুষ প্রেসক্লাব সম্পর্কে জানতে পারবে। বিশেষ করে গুরুত্বপূর্ণ এই উদ্যোগটি নেয়ায় প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমনকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসক্লাব সদস্যরা।
ফম/এমএমএ/



