অ্যাডঃ আবদুল আউয়ালের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ আবদুল আউয়ালের মৃত্যুবার্র্র্ষিকীর মিলাদ অনুষ্ঠানে মোনাজাতরত আইনজীবীরা।

চাঁদপুর:  চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক এম.এন.এ ও সাবেক এমপি মরহুম অ্যাডঃ আবদুল আউয়ালের ২৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ১৭ জানুয়ারি ) বাদ জোহর জেলা আইনজীবী সমিতির মসজিদে এ দোয়ার আয়োজন করা হয় পরিবারের পক্ষ থেকে।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।

দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেণ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ এ.টি.এম মোস্তফা কামাল, সাধারন সম্পাদক অ্যাডঃ এ.জেড.এম রফিকুল হাসান রিপন, সিনিয়র আইনজীবী অ্যাডঃ জহিরুল ইসলাম সহ সমিতির অনান্য আইনজীবীরা।

ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম