চাঁদপুর জেলা যুবদল সেক্রেটারীর শীতবস্ত্র বিতরণ

চাঁদপুর: চাঁদপুরে কয়েকশত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরেণ করেছেন জেলা যুবদলের সেক্রেটারী, ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য অ্যাডভোকেট নরুল আমিন খান আকাশ।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কয়েকশত শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন।

কম্বল বিতরণকালের নুরুল আমিন খান আকাশের একমাত্র কন্যা মাগফিসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এসময় পৌষের তীব্র শীতের সময় কম্বল পেয়ে অসহায় মানুষরা খবুই আনন্দিত হন। অসহায়দের পাশে এগিয়ে আসার জন্য সকলে নুরুল আমিন খান আকাশের জন্য দোয়া করেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম