চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে দুই বিচারককে বিদায়ী সংবর্ধনা

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে চাঁদপুরের জেলা ও দায়রা জজ এস. এম জিয়াউর রহমান ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ সামসুল ইসলামকে বদলী জনিত বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) চাঁদপুর সার্কিট হাউজে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
এতে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।

বক্তব্য রাখেন বিদায়ী বিচারক জেলা ও দায়রা জজ এস. এম জিয়াউর রহমান ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ সামসুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, (রাজস্ব) মোছাম্মদ রাশেদা আক্তার, (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এম মোসা, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে বিদায়ী অতিথিদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম