
চাঁদপুর: চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার কার্যনিবাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৩০ আগষ্ট ) দুপুরে চাঁদপুর সাকিট হাউজে জেলা ক্রীড়া সংস্থার ১৬৮৩ তম সভার সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান।
জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ, সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, অতিরিক্ত সাধারন সম্পাদক আলহাজ্ব তাফাজ্বল হোসেন এসডু পাটওয়ারী, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন শান্ত, আবুল কাশেম আখন্দ, কোষাদক্ষ আবু নাসের বাচ্চু পাটওয়ারী, নিবাহী সদস্য ওমর পাটওয়ারী, মোহাম্মদ আলী জিন্নাহ, শাহির পাটওয়ারী, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ হেলাল হোসাইন, শেখ আব্দুল মোতালেব, শরীফ আশরাফুল হক, সুভাষ চন্দ্র রায়, তমাল কুমার ঘোষ, শ্রিপা দাস, মাসুদা নুর, তারিকুল ইসলাম, নুরনবী নোমান, তপন চন্দ ও আবু পাটওয়ারী।
সভায় জেলা ক্রীড়া সংস্থা থেকে খেলার আয়োজন, বিভিন্ন উপকমিটি গঠন, স্টেডিয়ামের সকল প্রকার উন্নয়ন কাজ ও মাঠ সংস্কার উপকমিটি গঠন সহ বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়।
ফম/এমএমএ/



