চাঁদপুর: চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় কমটির সভাপতি জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান নিজ কার্যালয় থেকে জুম অ্যাপে যুক্ত হন।
সভায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলার সকল সরকারি দফতরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ অনলাইনের মাধ্যমে সংযুক্ত ছিলেন।
উন্নয়ন সমন্বয় সভায় চাঁদপুর শহরে বাইপাস নির্মাণ, হাইমচর উপজেলায় ভাঙন প্রতিরোধ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জায়গা নির্ধারণ, চরভৈরবীতে নীলকমলের ভূমি অফিস নির্মাণ, জেলা মডেল মসজিদের জন্য স্থান নির্ধারণ এবং বিভিন্ন দফতরের কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা করা হয়।
ফম/এমএমএ/


