চাঁদপুর আউটার স্টেডিয়ামে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত 

চাঁদপুর: যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁদপুর আউটার স্টেডিয়ামে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এ দিন সকাল ৮ টা ১৫ মিনিটে সু-শৃঙ্খলভাবে   আউটার স্টেডিয়াম মাঠে   ঈদের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রান মুসল্লীগন এসময় স্রষ্টার কাছে ক্ষমা, অনুগ্রহ এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।
নামাজে  ইমামতি করেন চাঁদপুর সদর উপজেলা জামে মসজিদের খতিব মুফতি হাফেজ মাওলানা কেফায়েত উল্লাহ।
নামাজ শুরুর পূর্বে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখেন  ঈদ জামাত কমিটির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব শাহজাহান পাটোয়ারী,  উপদেষ্টা আব্দুর রশিদ সর্দার, , সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ খাঁন,কামাল মুন্সী,এ্যাডভোকেট কাজী আঃগফুর, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ,ঈদগা কমিটির যুগ্ম-সম্পাদক,মাহমুদ আহম্মেদ মিঠু,এ্যাডভোকেট জাহাঙ্গীর খাঁন,এ্যাড আক্তার সরকার, আপেল চৌধুরী,  সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজান লিটন, প্রচার সম্পাদক শরিফ সরকার,কোষাধ্যক্ষ এ্যাডভোকেট বদরুল আলম চৌধুরী, সন্মানিত  সদস্য মোঃসেলিম পাটোয়ারী, মোঃ মিলন,  মোঃমফিজুর রহমান মিজিসহ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী।
ফম/এমএমএ/

মিজান লিটন | ফোকাস মোহনা.কম