চাঁদপুরে হিন্দু ধর্মাবলম্বীদের মহা অষ্টমী স্নান

চাঁদপুর: অন্যান্য বছরের ন্যায় এবারও চাঁদপুরের মেঘনা নদীতে মহা অষ্টমীর স্নান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মার্চ) ভোর থেকে হাজারো পুণ্যার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে শহরের পুরান বাজার রোনা গোয়াল এলাকার নদীর পাড় ।

প্রতিবছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এ অষ্টমী স্নান অনুষ্ঠিত হয় । দেখতে দেখতে বেড়ে যায় স্নানে অংশ নিতে আসা মানুষের ভিড়। উলুধ্বনি, মন্ত্র পাঠ ও কাসর ঘণ্টার মধ্য দিয়ে শুরু হয় মহা অষ্টমী পূজার স্নান । এ সময় নিজেদের উদ্দেশ্যে ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা করেন ,সনাতন ধর্মাবলম্বী হাজারো নারী, পুরুষ ।

তাদের ধারনা, মানুষ পাপে আচ্ছন্ন হয়ে গেলে গঙ্গা স্নান করলে সকল পাপ মোছন হয়। এ জন্য তারা প্রতিবছর অষ্টমীর স্থানে সমবেত হয়।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম