চাঁদপুরে সবচাইতে বড় ঈদ জামায়াত স্টেডিয়াম মাঠে

চাঁদপুর: পবিত্র ঈদুল আজহার অন্যতম আনুষ্ঠানিকতা হচ্ছে ঈদের নামাজ। চাঁদপুর জেলায় সবচাইতে বড় ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে স্টেডিয়াম মাঠে।

সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ৭টায় আবহাওয়া অনুকুলে থাকায় খুবই মনোরম পরিবেশে এই মাঠে ঈদের নামাজ ও খুতবা সম্পন্ন হয়।

নামাজে ইমামতি করেন চাঁদপুর সদর উপজেলা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি কেফায়েত উল্লাহ।

এই ঈদগাহ মাঠের ব্যবস্থাপনায় ছিলেন আয়োজক কমিটি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর।

সহযোগিতায় ছিলেন-চাঁদপুর আউটার স্টেডিয়াম ঈদ জামায়াত কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান পাটওয়ারী, কমিটির উপদেষ্টা আব্দুর রশিদ সর্দার, প্রফেসর মামুনুর রশিদ, সহ-সভাপতি আব্দুর রশিদ খান, কোষাধক্ষ ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড: বদরুল আলম চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এএইচ এম আহসান উল্যা, ঈদ জামাত কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজান লিটন, প্রচার সম্পাদক শরীফ সরকার, সদস্য অ্যাডভোকেট এ. জেড. এম রফিকুল হাসান রিপন, বীর মুক্তিযোদ্ধা ছানাউল্যাহ ও শরিফুল ইসলাম প্রমূখ।

আবহাওয়া অনুকুলে থাকায় এ বছর চাঁদপুর জেলা জুড়ে প্রত্যেকটি ঈদের জামায়াত খুবই সুন্দর পরিবেশে সম্পন্ন হয়। ছোট-বড়, ধনী-গরীব সকলে একত্রিত হয়ে ঈদের জামায়াতে নামাজ আদায় করেন। নামাজ শেষে একে অপরের সাথে কুশল বিনিময় এবং কোলাকুলি করেন।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম