চাঁদপুরে প্রতিষ্ঠা বার্ষিকীতে কৃষক দলের র‌্যালী

চাঁদপুর : “কৃষক বাঁচাও দেশ বাঁচাও” এই স্লোগানে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আলোচনা সভা ও র‌্যালীর আয়োজন করে জেলা কৃষকদল।

আলোচনা সভা শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র‌্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম। তিনি বক্তব্যে বলেন, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দল গঠনের পর তিনি ভেবেছিলেন যারা এদেশের মানুষের খাদ্যের যোগান দেয়, তাদের বাদ দিয়ে কোন উন্নয়ন সম্ভব নয়। আপনারা জিয়াউর রহমানের উৎপাদন মুখি রাজনীতি করবেন। যাতে আগামী দিনে এদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়।

কৃষক দলের জেলা সভাপতি এনায়েত উল্লাহ খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক ফেরদৌস পাটওয়ারী ও ব্যারিষ্টার ওবায়দুর রহমান টিপু।

ফম/এমএমএ/

শেখ আল মামুন | ফোকাস মোহনা.কম