চাঁদপুর : বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার নিবন্ধিত জেলেদের মাঝে উপকরণ (বকনা বাছুর) বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) সকালে সদর উপজেলা পরিষদ এলাকায় সুফলভোগী জেলেদের হাতে এসব বকনা বাছুর তুলেদেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।
জানাগেছে, ২০২৪-২৫ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (প্রথম সংশোধিত) আওতায় বিকল্প কর্মসংস্থাণের উপকরণ হিসেবে এই দিন ২৫ জেলের মাঝে এসব বকনা বাছুর বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করে চাঁদপুর সদর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তর।
এ সময় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, মৎস্যজীবী নেতা তছলিম বেপারী উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



