চাঁদপুর: চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদক বিরোধী অভিযানে গ্রেফতার মাদকসেবী মো: লোকমান জমাদ্দার (৫৫) ও মো: সাব্বির (৩০) ১৫ দিন করে কারাদন্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাকারিয়া হোসেন।
কারাদন্ড প্রাপ্ত লোকমান হাইমচর উপজেলার উত্তর গন্ডামারা এলাকার মৃত মেহের জামাল জমাদ্দারে ছেলে এবং সাব্বির শহরের পশ্চিম বিষ্ণুদী মাঝি বাড়ীর মৃত সাত্তার মাঝির ছেলে।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জাকারিয়া হোসেন এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম শহরের আক্কাস আলী রেলওয়ে একাডেমি এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
এসময় মাদকসেবী মো: লোকমান জমাদ্দার ও মো: সাব্বিরকে সেবনরত অবস্থায় ৫ গ্রাম করে ১০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে উভয় আসামীকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫শ’ টাকা করে ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।
ফম/এমএমএ/



