চাঁদপুরে ডিএনসির অভিযানে চট্টগ্রামের মুরাদ মাদকসহ আটক

চাঁদপুর : চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ৩ হাজার ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মুরাদ (৩৩)কে আটক করা হয়। এছাড়াও মাদকদ্রব্য বহনকারী ১ প্রাইভেট কারও জব্দ করা হয়।

বুধবার (১০ মে) দিনগত রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর গোবিন্দিয়া গ্রামস্থ হরিনা চৌরাস্তা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এ আসামীকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, ১০মে রাতে জেলা  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন উত্তর গোবিন্দিয়া গ্রামস্থ হরিনা চৌরাস্তা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১) মোঃ মুরাদ (৩৩) গ্রেফতার, পিতা-মৃত মোঃ দেলোয়ার, মাতা-মৃত ছেনোয়ারা বেগম, সাং-মাইজপাড়া, দক্ষিণ মধ্য হালিশহর (রাজ্জাক মহাজনের বাড়ী), ডাকঘর-চট্টগ্রাম বন্দর-৪১০০, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ওয়ার্ড নং-৩৮, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম কে ১টি প্রাইভেট কার ও ৩হাজার ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও এ কর্মকর্তা জানান।

ফম/এস.পলাশ/এমএমএ/