চাঁদপুরে ঠান্ডা জনিতরোগের প্রকোপ বৃদ্ধি, দুই শিশুর মৃত্যু

ছবি: সিনিয়র করেসপন্ডেন্ট।

চাঁদপুর: চলতি মাসে শীতের তীব্রতায় ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ক্রমাগত বাড়ছে শিশুসহ রোগীর চাপ। আক্রান্তের বেশিরভাগই হচ্ছে শিশু রোগী। চলতি মাসের শুরু থেকে ১২ জানুয়ারি পর্যন্ত ঠান্ডাজনিত রোগে দুই শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানাগেছে, গত দুই সপ্তাহে ২’শ ৮৩ জন ভর্তিসহ এপর্যন্ত দেড় হাজারের অধিক শিশু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। হাসপাতালের ৪২ সিটের বিপরিতে ৮৫ জন শিশু রোগী ভর্তি থাকলেও বিছানা সংকটে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আক্রান্ত রোগীদের মধ্যে জ্বর, সর্দি, কাঁশি, ঠান্ডাজনিত শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগীর সংখ্যা বেশি বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। চলতি মাসে ২ শিশু রোগী মৃত্যুবরণ করলেও ২০ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়।

নিউমোনিয়া ও ঠান্ডা জনিত রোগের চিকিৎসা জন্য এন্টিবায়োটিক ঔষধ ও নিবুলাইজার সলিউশন পর্যাপ্ত পরিমাণে হাসপাতালে রয়েছে বলে জানান তত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান।

তিনি বলেন, আমাদের হাসপাতালে শিশুদের জন্য বেড ৪২টি। কিন্তু এখন প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে ৭০-৮০জন শিশু। যে কারণে আমাদের চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। তবে আমাদের আন্তরিকতার কোন অভাব নেই।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম