চাঁদপুর: চাঁদপুরের কচুয়ার আবু সাঈদ ও আবরার হাসান নামে দুই শিশু পানিতে ডুবে মত্যু হয়েছে।
শনিবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলার পূর্ব কালচোঁ গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা শিশুরা হলো, ওই গ্রামের ইয়াছিন তালুকদারের ছেলে আবু সাঈদ (দেড় বছর) ও মহিন তালুকদারের ছেলে আবরার হাসান (দেড় বছর)। দুই শিশু সম্পর্কে চাচাতোভাই। তাদের মত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতদের চাচা মুক্তার হোসেন ও জিয়াউল হক জানান, কুয়াশার সকালে বাড়ির উত্তর পাশে একটি পুকুরে পাশে দুই শিশু খেলতে যায়। সেখানেই সকলের অগোচরে দুই শিশু পানিতে পড়ে যায়। এক পর্যায় তাদের খোঁজাখুশি করে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরবর্তীতে দ্রুত তাদের কচুয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয় গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কচুয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের চিকিৎসক সোহেল রানা জানান, দুই শিশুকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে মৃত্যু নিশ্চিত হয়। পানিতে দীর্ঘ সময় ডুবে থাকায় তাদের এখানে আনার পূর্বেই মারা গেছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পূর্ব কালচোঁ গ্রামে দুই শিশু মৃত্যুর বিষয়টি অপমৃত্যু নিশ্চিত হওয়া গেছে। কোন অভিযোগ না থাকায় স্বাভাবিক নিয়মে মরদেহ নিয়ে গেছেন পরিবারের লোকজন।
ফম/এমএমএ/



