চাঁদপুরে ট্রাক চাপায় নারীর মৃত্যু

চাঁদপুর : চাঁদপুর-কুমিল্লা সড়কে রাতের আঁধারে ট্রাক চাপায় অজ্ঞাত পরিচয় ও মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ওই সড়কের কুমারডুগী-জাফরবাড়ি এলাকার মধ্যবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের সদর উপজেলার কুমারডুগী-জাফরবাড়ি এলাকার মধ্যবর্তী স্থানে সড়কের পাশ দিয়ে পশ্চিম দিকে হেটে যাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত পরিচয়ের ওই নারী। এসময় সামনের দিক থেকে আসা ট্রাক চাপা দিয়ে চলে যায়।

শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল বাশার রনি জানান, নিহত এই নারী ঘটনাস্থল এলাকার একটি বাড়ী থেকে খাবার খেয়ে বের হয়েই সড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এসময় চাঁদপুর থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাক এই নারীকে চাপা দিয়ে চলে যায়। এতে এই নারীর মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে চেনার কোন উপায় নেই বললে চলে। তবে ট্রাকের পেছনে থাকা এক ভ্যান চালক ঘটনাটি দেখতে পারেন।

এদিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কফিল উদ্দিন ও পুলি সদস্যরা রাত সাড়ে ১০টায় ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসআই জানান, মরদেহ ময়না তদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম ঘটনার বিষয়ে সতত্যা নিশ্চিত করেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম