
চাঁদপুর : চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ অক্টোবর) সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান।
তিনি বলেন, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জরুরি সেবা ছাড়া শহরে ট্রাক বা বড় যানবাহন প্রবেশ করতে পারবে না। জরুরি পন্য পরিবহণের যে যানবাহন রয়েছে সেগুলো ট্রাকরোড দিয়ে যাওয়ার জন্যে বলা হয়।
বাল্যবিবাহের ক্ষেত্রে জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের আরো কাজ করা দরকার। পুজার জন্যে আমরা সভা করেছি।
মাদকের মামলা যেন দ্রুত নিষ্পত্তি হয় সেদিকে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন জেলা প্রশাসক।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এ এস এম মোসার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিজিবি এর কমান্ডিং অফিসার মো. নজরুল, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, এনএসআই এর উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা, একেএম মাহবুবুর রহমান, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. বেলায়েত প্রমূখ।
ফম/এমএমএ/



