চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে হা-ডু-ডু খেলা

চাঁদপুর: জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠান মালার অংশ হিসেবে চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতা হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে মৎস্যজীবী বিবাহিত দল চ্যাম্পিয়ন এবং অবিবাহিত দল রানারআপ হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার হানারচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই প্রতিযোগিতার আয়োজন করে সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবীর।
সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবিএম আশরাফুল হক, কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, হরিণা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বোরহান উল ইসলাম।

এছাড়াও মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় লোকজন দেশের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী এই খেলা উপভোগ করেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন হাইমচর উপজেলার সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম