চাঁদপুর : জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বুধবার (১ জানুয়ারি) সকালে শহরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
ষোলঘর চেয়ারম্যান ঘাটাস্থ জাতীয় পার্টির জেলা সেক্রেটারী অ্যাড. আবদুল লতিফ শেখের চেম্বারে আয়োজিত আলোচনা সভায সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সহ সভাপতি সিরাজুল ইসলাম সিরু মিজি।
বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক অ্যাড মহসিন খান, পৌর জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. শাহরিয়ার, জেলা শ্রমিক পার্টির আহ্বায়ক নান্নু ভুইঁয়া, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক অ্যাড জিসান আহমেদ রিপন।
এছাড়াও বক্তব্য দেন মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সোহরাব হোসেন, চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন হিরু, জেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক হান্নান ঢালী, হাজীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, হাইমচর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, হাজীগঞ্জ শহর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মির্জা গিয়াসউদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বিএম আলাউদ্দিন প্রমুখ।
সভার সঞ্চালনায় ছিলেন পৌর জাতীয় পার্টির সভাপতি মো. ফেরদৌস খান।
ফম/এমএমএ/


