চাঁদপুর: চাঁদপুর শহরের ওয়ারলেছ বাজার মোড় থেকে ৪ কেজি গাঁজাসহ রেজাউল শেখ (৩৭) নামের মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারলেছ মোড় পুলিশ বক্সের সামনের পাকা রাস্তার ওপর থেকে তাকে সদর মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেন।
দুপুরে তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়। রেজাউল শেখ গোপালগঞ্জ জেলার হরিদাসপুর গ্রামের মৃত গফ্ফার শেখের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল পুলিশকে জানায়, সে দীর্ঘ দিন সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থান হতে গাঁজা সংগ্রহ করে মাদক বিক্রেতা ও সেবন কারীদের নিকট বিক্রি করে আসছেন। একই উদ্দেশ্যে এসব গাঁজা চাঁদপুরে নিয়ে আসনে।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুছ ছামাদ আজাদ জানান, ভোরে শহরের ওয়ারলেছ মোড়ের পুলিশ বক্সের সামনের পাকা রাস্তার ওপর মাদক অভিযান পরিচালনা করা হয়। এসময় আসামী মো. রেজাউল শেখের বহনকৃত কাঁধ ব্যাগ থেকে সে নিজ হাতে দুটি বান্ডিল এর প্রতিটিতে ২ কেজি করে মোট ৪ কেজি গাঁজা বের করে দেয়। যার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে চাঁদপুর সদর মডেল থানা। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। মামলা দায়েরের পর গ্রেপ্তার আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ফম/এমএমএ/



