চাঁদপুর: সবার জন্য কিডনি স্বাস্থ্য চিকিৎসায় সমঅধিকার-প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক কিডনি দিবস।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে এ উপলক্ষে কিডনি এওয়ারনেস মনিটরিং এন্ড প্রিভেনশন সোসাইটি -ক্যাম্পসের আয়োজনে বণ্যাঢ্য র্যালি বের করা হয়।
চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের নিজস্ব কার্যালয়ের সামনে থেকে র ্যালিটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নিজ কার্যালয়ে ফিরে আসে।
র্যালিতে ক্যাম্পসের সথানীয় সহকারী শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান, ডা. শারমিন আলম, সুপারভাইজার আফজাল হোসেন বিপুলসহ বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি ও সুধীজন অংশ নেন।
ফম/এমএমএ/



