চাঁদপুরের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক

চাঁদপুর: চাঁদপুর পৌরসভা, জেলা রেজিস্ট্রি অফিস, সদর এসিল্যান্ড অফিস ও পৌর ভূমি অফিস পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত তিনি এসব সরকারি দপ্তর পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জেলা প্রশাসককে ফুল দিয়ে স্বাগত জানান।

পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরগুলোর সার্বিক কার্যক্রম, সেবার মান ও প্রশাসনিক বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি নিয়মিত কার্যক্রম ও জনসেবার বিভিন্ন দিক নিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা রেজিস্ট্রার মো. আকবর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, সদর এসিল্যান্ড বাপ্পি দত্ত রনি, সদর সাব-রেজিস্ট্রার আব্দুর রাজ্জাক হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ হকসহ অন্যান্য কর্মকর্তারা।

জেলা প্রশাসকের এ পরিদর্শনের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে বলে জানা গেছে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম