চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে নবাগত পুলিশ সুপারের সাক্ষাৎ

চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমানের সাথে জেলার নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানান।

চাঁদপুর: চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

সোমবার  (৬ জুলাই) বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় আইনের শাসন প্রতিষ্ঠা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণকে কার্যকর বিচারিক ও পুলিশি সেবা প্রদানে পেশাদারিত্ব, সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার বিষয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে চাঁদপুর বিচার বিভাগে কর্মরত অন্যান্য বিচারিক ম্যাজিস্ট্রেট, কোর্ট পুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/চৌইই/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম