
চাঁদপুর: চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও চাঁদপুর পৌরসভার কর্মচারী চাঁদপুর শহরের তালতলা পাটওয়ারী বাড়ী নিবাসী মো: শিপন পাটওয়ারী গুরুত্বর অসুস্থ। বর্তমানে তার জীবন সংকটাপন্ন। বর্তমানে তিনি সদর হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে রয়েছেন।
শনিবার (৮এপ্রিল) দুপুরে চাঁদপুর সদর হাসপাতালের দ্বিতীয় তলায় আইসিইউতে ভর্তি গুরুত্বর অসুস্থ মো: শিপন পাটওয়ারী দেখতে যান চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল। তার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার শয্যাপাশে থাকেন। তার আরোগ্য কামনায় সকলের নিকট দোয়া কামনা করেন। এছাড়াও তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে উন্নত চিকিৎসা দিতে অনুরোধ করেন ।
এই সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ গোলাম কাউসার হিমেল, স্পেন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও চাঁদপুর পৌর আওয়ামী লীগের অন্যতম নেতা জহিরুল ইসলাম নয়ন।
জানা গেছে,প্রথমে তাকে গত একমাস পূর্বে ব্রেন টিউমার ধরা পড়লে ঢাকা কমপোর্ট হাসপাতালে ডা: বশির আহমেদ এর তত্ত্বাবধানে ব্রেন টিউমার অপারেশন করা হয়। অপারেশনের পর তার অবস্থার অবনতি হলে পুনরায় গত সোমবার ঢাকা মাদারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। পরে গত ৫এপ্রিল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা: এ কে এম মাহাবুবুর রহমান সহযোগিতায় হাসপাতালের দ্বিতীয় তলায় আইসিইউতে ভর্তি করা হয়।
উল্লেখ্য, গত ৬এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে চাঁদপুর সদর হাসপাতালের দ্বিতীয় তলায় আইসিইউতে তাকে দেখতে যান ও সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজখবর নেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী।
ফম/এমএমএ/



