খেলোয়াড় অসীম মিশ্রের মৃত্যুতে জেলা ক্রীড়া সংস্থার শোক

চাঁদপুর: চাঁদপুরের সাবেক ফুটবলার ও ক্রিকেটার ডা: অসিম মিশ্রের মৃত্যুতে শোক জানিয়েছেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা।

এক শোক বার্তায় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান, সহ-সভাপতি ও পুলিশ সুপার সাইফুল ইসলাম , সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু সহ কার্যকরী কমিটির সকলেই    সাবেক এ খেলোয়াড়ের মৃত্যুতে শোকসন্তপ্ত  পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সাবেক এ  খেলোয়াড় জেলা ক্রীড়া সংস্থার  অন্ত ভক্ত নিতাইগঞ্জ ক্রীড়া  চক্রের হয়ে চাঁদপুর স্টেডিয়ামে অত্যন্ত সুনামের সাথে খেলাধুলা করেছেন । তিনি চাঁদপুর শহরের পুরান বাজার নিতাইগঞ্জ এলাকার একজন জনপ্রিয় ডাক্তার ছিলেন।

উল্লেখ্য সাবেক খেলোয়াড় ডাক্তার অসীম মিশ্র বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর বেলভিউ  হসপিটালে  মারা যান।

অসীম মিশ্রের মৃত্যুতে মোস্তফা মুকুলের শোক

চাঁদপুরের সাবেক ফুটবলার  ও ক্রিকেটার নিতাইগঞ্জ ক্রীড়া চক্রের অলরাউন্ডার   ডাক্তার অসীম মিশ্রের মৃত্যুতে শোক জানিয়েছেন আমেরিকা প্রবাসী  চাঁদপুরের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার মোস্তফা হোসেন মুকুল।

এক  শোক বার্তায় তিনি বলেন অসীম আমার সাথে চাঁদপুর সহ অনেক জায়গায় একসাথে অনেক ম্যাচ খেলেছে । সে খেলা ছেড়ে দেওয়ার পর চিকিৎসা সেবায় মানুষের সেবক ছিলেন। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই।

উল্লেখ্য সাবেক এ খেলোয়াড় বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর বেলভিউ হসপিটাল এ মারা যান।
ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম