খেলাফত মজলিসের আমীরের মৃত্যুতে চাঁদপুরে ইসলামী আন্দোলনের শোক

খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী আজ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা শাখায় ইফতার মাহফিলে প্রধান অতিথির আলোচনার পরে ইফতার করার সময় স্টক করলে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যুবরণ করেন ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন । মরহুমের ইন্তেকালে জেলা সভাপতি শেখ মুহা. জয়নাল আবদিন  ও সেক্রেটারী কে.এম ইয়াসিন রাশেদসানী গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং শোকসন্তপ্ত  পরিবারবর্গকে ছবরে জামিল অবলম্বন করার তাওফীক দান করেন। আমীন।
ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম