‘খেলাধুলার মাধ্যমে মাদক-সন্ত্রাস-কিশোর গ্যাং দূর করতে হবে’

চাঁদপুর: মরহুম চেয়ারম্যান ফজলুর রহমান মাঝি স্মৃতি ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত পশ্চিম বিষ্ণুদী প্রফেসরপাড়া প্রাইমারী স্কুল সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।
তিনি বক্তব্যে বলেন, পৌর এলাকর মধ্যে ৯নং ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। এ ওয়ার্ডে খেলাধুলার মাধ্যমে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং দূর করতে হবে। আসুন সবাই মিলে একটি সুষ্ঠু সমাজ গড়ে তুলি। আপনারা খেলাধুলা করেন, সমাজকে বদলে দিন। আগামীতে আপনারাই দেশের ভবিষ্যৎ। সুন্দর দেশ গড়তে আপনাদের প্রয়োজন।
তিনি আরো বলেন, মরহুম চেয়ারম্যান ফজলুর রহমান মাঝির স্মরণে টুর্নামেন্টটি আয়োজন করেছেন তাদেরকে সাধুবাদ জানাই। এই এলাকায় মরহুম চেয়ারম্যান ফজলুর রহমান মাঝি সর্বশ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। আজকের এই টুর্নামেন্ট থেকে মরহুম চেয়ারম্যান ফজলুর রহমান মাঝির আত্মার মাগফিরাত কামনা করছি, যেন মহান রাব্বুল আল আমিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের ছৈয়াল পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. আক্তার হোসেন মাঝি, সদস্য সচিব অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল চান মিয়া মাঝি, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহীদ ঢালী, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ মাঝি, সামছুল আরে‌ফিন খান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান শাকিল, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. সোহেল গাজী, সদস্য সচিব মো. আল আমিন মুন্সিসহ এলাকাবাসী।
উল্লেখ্য, মরহুম চেয়ারম্যান ফজলুর রহমান মাঝি স্মৃতি ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ গ্রহণ করে।
টুর্নামেন্টে সার্বিক সহযোগিতায় ছিলেন রুবেল মাঝি, সুজন মাঝি, রাশেদ মাঝি, শরীফ গাজী, শাহাদাত গাজী, রাসেল চৌকিদার, ফারুক গাজী, মুন্না মাঝি, মামুন মাঝি, সোহেল গাজী, রাজীব মাঝি, ইয়াসিন গাজী, টুটুল গাজী, বায়েজিদ দর্জি, তোহা মাঝি, ফাহাদ খান, পারভেজ গাজী, অপু মিজিসহ এলাকাবাসী।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম