
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার ৭ নং তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে জিএম ফজলুল হক উচ্চ বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি বক্তব্যে বলেন, আমাদেরকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।আপনারা দু’হাত তুলে কথা দেন জনগণের জন্য কাজ করবেন। আমরা আন্দোলন সংগ্রাম করেছি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। আশাকরি আমাদের আন্দোলন সফল হয়েছে।
তিনি বলেন, আপনারা দেখেছেন গতকাল প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান আমাদের নেত্রীকে কি সম্মান দেখিয়েছে। বেগম খালেদা জিয়াকে আগামীর মসনদে আনতে হলে কঠিন পরিশ্রম করতে হবে।
তিনি আরো বলেন, এই ইউনিয়নটা সন্ত্রাসীদের ইউনিয়ন হিসেবে পরিচিত ছিল । আপনাদের সহযোগিতায় এই ইউনিয়ন যাতে সাধারণ মাটি ও মানুষের ইউনিয়ন হয় সেদিকে খেয়াল রাখবেন। এই ইউনিয়নে যাতে কোন কিশোর গ্যাং না থাকে। আপনারা প্রত্যেকে প্রত্যেকের সন্তানের প্রতি খেয়াল রাখবেন তারা কি কাজ করে কোথায় যায়। আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করবেন।শেখ হাসিনার ফ্যাসিবাদ সরকার আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে।প্রতি ঘরে ঘরে মাদকের আখড়া বানিয়ে দিয়েছে।আমাদের এই তরুণ সমাজকে রক্ষা করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান।
তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোঃ নাজমুল আহসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন মিয়াজীর পরিচালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সহিদুল্ল্যাহ দর্জি, যুগ্ম সাধারণ সম্পাদক সাবা বন্দুকসী, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আলম খান মঞ্জু।
আরো বক্তব্য রাখেন,ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর সর্দার, সাবেক সাধারণ সম্পাদক শাহীন ঢালী,ইউনিয়ন যুবদলের সভাপতি খন্দকার মোঃ আইয়ুব আলী, সাধারণ সম্পাদক শাহ আলম দর্জি,সাংগঠনিক সম্পাদক তুহিন বন্দুকসী, ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক আবু সুফিয়ান,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর হোসেন খান,সাধারণ সম্পাদক ছিদ্দিক খন্দকার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জিএম ওমর,ইউনিয়ন মহিলা সভাপতি মুন্নি বেগমসহ ওয়ার্ড বিএনপির সভাপতি সাধারণ সম্পাদকরা।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী,মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. তাফাজ্জল হোসেন, আক্তার হোসেন সাগর, দপ্তর শরীর আহমেদ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী,সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাছরিন রহমান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নজু,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মান্নান খান কাজল, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদসহ অন্যান্য নেতারা।
ফম/এমএমএ/



