চাঁদপুর: আর মাত্র ১ দিন পরেই অনুষ্ঠিত হবে বিসিবি কাউন্সিলর কাপ ক্রিকেট টুনামেন্ট। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার রয়েছেন দৈনিক চাঁদপুর কন্ঠ, স্টার লাইভ, অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনা.কম ও দৈনিক চাঁদপুর বার্তা।
টুনামেন্টে অংশ নিয়েছে চাঁদপুর সহ বিভিন্ন জেলার ২৪ টি দল। টুনামেন্টের উদ্ধোধন করবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোডের পরিচালক আকরাম খান।
মঙ্গলবার ( ৩০ আগষ্ট ) দুপুরে বিসিবি কাউন্সিলর কাপ ক্রিকেট টুনামেন্ট উপলক্ষে চাঁদপুর স্টেডিয়ামে ক্রিকেট পিচ সহ খেলার মাঠ পরিদর্শন করেন জেলা ক্রীড়া সংস্থার কাযনিবাহী কমিটির সদস্যরা।
বাংলাদেশ ক্রিকেট বোডের পরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমানের নেতৃত্বে পরিদশনকালে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু, অতিরিক্ত সাধারন সম্পাদক আলহাজ্ব তাফাজ্বল হোসেন এসডু পাটওয়ারী, যুগ্ম সম্পাদক সালাউদ্দিন শান্ত, আবুল কাশেম আখন্দ, কোষাদক্ষ আবু নাসের বাচ্চু পাটওয়ারী, নিবাহী সদস্য ওমর পাটওয়ারী, মোহাম্মদ আলী জিন্নাহ, শাহির পাটওয়ারী, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ হেলাল হোসাইন, শেখ আব্দুল মোতালেব, শরীফ আশরাফুল হক, সুভাষ চন্দ্র রায়, তমাল কুমার ঘোষ, শ্রিপা দাস, মাসুদা নুর, তপন চন্দ ও আবু পাটওয়ারী।
ফম/এমএমএ/


