কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে চাঁদপুর চবিয়ানদের শুভেচ্ছা স্মারক

চাঁদপুর: কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজকে শুভেচ্ছা স্মারক প্রদান করেছে চট্টগ্রাম ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব, চাঁদপুর জেলা।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে এসে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ এ শুভেচ্ছা গ্রহণ করেন।

এ সময় চট্টগ্রাম ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব, চাঁদপুর জেলার সভাপতি রোটারিয়ান পিপি মুস্তাক আহমেদ খান সংগঠনের পক্ষ থেকে বোর্ড চেয়ারম্যানের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

এর আগে সংগঠনের নেতৃবৃন্দ প্রফেসর মো. আহসান পারভেজকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে তাঁর মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে শিক্ষা, শিক্ষার্থীদের উন্নয়ন এবং উচ্চশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হয়।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, শিক্ষা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও মতবিনিময়ের মাধ্যমে চাঁদপুরের শিক্ষার্থীদের আরও এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হবে।

ফম/এমএমএ/

কে এম সালাহউদ্দিন | ফোকাস মোহনা.কম