সিসি ক্যামেরার আওতায় চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সকল এজলাস

স্বচ্ছতা ও সেবা নিশ্চিতকরণে যুগান্তকারী পদক্ষেপ

প্রতিকী ছবি এআই দিয়ে তৈরি।

চাঁদপুর : বিচারপ্রার্থী জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়া এবং বিচারিক কার্যক্রমে পূর্ণাঙ্গ স্বচ্ছতা, সততা, নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এক প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

ম্যাজিস্ট্রেসির আওতাধীন সকল আদালতের এজলাস কক্ষকে সার্বক্ষণিক ক্লোজ সার্কিট (সিসি) টিভি পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে।

চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের (স্মারক নং-৮৮, তারিখ:  ৯ সেপ্টেম্বর ২০২৬) মাধ্যমে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এজলাস কক্ষগুলোতে সিসি ক্যামেরা নজরদারির এই ব্যবস্থা বিচারপ্রার্থী সাধারণ মানুষের আদালতের প্রতি আস্থা আরও বৃদ্ধি করবে। একই সঙ্গে বিচারালয়ের সার্বিক নিরাপত্তা সুদৃঢ় হওয়ার পাশাপাশি প্রশাসনিক ও বিচারিক কার্যক্রমে গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

ফম/এমএমএ/

সংবাদ বিজ্ঞপ্তি | ফোকাস মোহনা.কম