কুমিল্লা জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটিকে সংবর্ধনা

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা

চাঁদপুর: ২২ আগস্ট সোমবার বিকেল ৪ টায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটিকে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ আহসান উল্লাহ খন্দকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মোঃ আবু তাহের, এনরোলমেন্ট সেক্রেটারি এড. আবদুছ সবুর, রিক্রিয়েশন সেক্রেটারি এড. শাহাবউদ্দিন, বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় পরিষদ (উচ্চ পরিষদ) এর সহ-সভাপতি মোঃ এমদাদ হোসেন, বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় পরিষদ (উচ্চ পরিষদ) এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের খোকন, বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার সাবেক সভাপতি মোঃ আক্তার হোসেন, বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় পরিষদ এর যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের কালন প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার  সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি এড. মোঃ নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক এড. মোঃ শাহজাহান সিরাজ, কোষাধ্যক্ষ এড. আমির হোসেন, লাইব্রেরী  সেক্রেটারি এড. লোকমান আহমেদ, কার্যনির্বাহী সদস্য এড. ফাহমিদা আক্তার সুপ্তি ও এড. ফাহমিদা বেগমসহ কুমিল্লা আইনজীবী সহকারী সমিতির প্রায় তিন শতাধিক আইনজীবী সহকারীগণ।
ফম/এমএমএ/

তাপস চন্দ্র সরকার | ফোকাস মোহনা.কম