চাঁদপুর: চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পেয়ার আহমেদ বলেছেন, সত্য ন্যায় ও কল্যাণের পক্ষে দৈনিক চাঁদপুর দিগন্ত ধারাবাহিকতা বজায় রাখবে সে বিশ্বাস রয়েছে। আমি অভিভূত আপনাদের শিরোনাম দেখে। ইতিমধ্যে পত্রিকাটির স্লোগান দেখেই বুঝা যায় তারা তা পারবে।”সত্য প্রকাশে অবিচল” এটি একটি আদর্শিক অঙ্গীকার।
শনিবার (২ আগস্ট) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার ১৯তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্য ড. পেয়ার আহমেদ পত্রিকার সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি আহ্বান জানান, অন্যায়ের বিরুদ্ধে চাঁদপুর দিগন্ত ভূমিকা রেখে যাবে। পাশাপাশি দেশের উন্নয়ন অগ্রগতিতেও পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি বলেন, একজন শিক্ষক ও শিক্ষানুরাগী হিসেবে প্রত্যাশা করি, শিক্ষা গবেষণা নৈতিকতা ও প্রযুক্তি নির্ভর সংবাদ প্রকাশনায় চাঁদপুর দিগন্ত আরও এগিয়ে যাবে।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন ও পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান খাঁন, চাঁদপুর নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ হোসেন, চাঁদপুর পুরান বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শোয়ায়েব, হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অফ এডুকেশন এর অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি মাকসুদুর রহমান, খেলাফত মজলিসের জেলা সভাপতি তোফায়েল আহমেদ, ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এএসএম মিজানুর রহমান খান ও এনসিপি চাঁদপুর জেলা প্রধান সমন্বয়কারী মাহবুব আলম।
পত্রিকার নির্বাহী সম্পাদক ইলিয়াস পাটোয়ারী ও যুগ্ম সম্পাদক কে এম সালাহউদ্দিনের যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল বিন বাশার, ইকবাল হোসেন পাটওয়ারী, গিয়াস উদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মোশারফ হোসেন লিটন, দৈনিক চাঁদপুর সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল, পত্রিকার মতলব উত্তর প্রতিনিধি গোলাম নবী খোকন, সহকারি সম্পাদক জামাল আহমেদ আখন্দ প্রমূখ।
সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন চাঁদপুর সাংবাদিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোসাদ্দেক আল আকিব এবং ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী আব্দুস সালাম।
ফম/এমএমএ/



