মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে হাজী সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মনোন্নয়ন ও শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতির লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ, জলবায়ু পরির্বতন বিষয়ক বিতর্ক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগষ্ট) বিকালে স্কুল অডিটোরিয়ামে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিক্ষানুরাগী সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।
প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন মিয়াজীর সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ মোজাম্মেল হকের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী রাজিয়া সুলতানা। আরো বক্তব্য রাখেন, আলম শিকদার, আবুল হাশেম ভুইয়া, লিজা আক্তার, হোসনেয়ারা বেগম প্রমুখ। সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মিয়া মনজুর আমিন স্বপন বলেন, উন্নত দেশ গঠনে শিক্ষা ছাড়া বিকল্প নেই। আধুনিক শিক্ষা বিস্তারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের নেতা তারেক রহমানের দেশ গঠনেও শিক্ষার কথা বলেছেন। তাই শিক্ষা নিয়ে আমাদের সবাইকে আরো গতিশীল হয়ে কাজ করতে হবে। তিনি আরো বলেন, বিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদেরকে আরো বেশি সচেতন হতে হবে। আগামীতে যাতে রেজাল্ট আরো ভাল হয় সেজন্য ভালোভাবে পাঠদান করতে হবে।
ফম/এমএমএ/



