মতলব উত্তর (চাঁদপুর): জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভোবনী কমিউনিটি ক্লিনিক মডেল হিসেবে গৃহীত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় চাঁদপুরের মতলব উত্তরের নাউরী আদর্শ কলেজের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১মে) দুপুরে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ অ্যাড. নুরুল আমিন রুহুল।
নাউরী আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলাউদ্দিন আলাল এর সভাপতিত্বে ও প্রভাষক মেহেদী মাসুদ এর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ওসি মোঃ মহিউদ্দিন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, মহিলা সদস্য তাছলিমা আক্তার আঁখি, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রব, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, আইসিটি প্রভাষক মোঃ সালাউদ্দিন, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হেলাল সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুরনবী খান, মাশরুর খান তামিম, শিশু কিশোর মেলা সংগঠনের নেতা মোঃ শামসুজ্জামান। এসময় কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি নুরুল আমিন রুহুল বলেন, জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ভাবন ‘কমিউনিটি ক্লিনিক’ মডেলের স্বীকৃতি দেওয়া এটা বাংলাদেশের সবার জন্য গর্বের। এবং আওয়ামী লীগ সরকারের এটি আরেকটি সফলতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের জাতিসংঘের স্বীকৃতি সেটা নিয়ে আমরা বাংলাদেশের সবাই গর্ব করতে পারি। প্রাথমিক স্বাস্থ্য সেবায় বাংলাদেশ আন্তর্জাতিক মহলে এক অনুকরণীয় রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেল রেজুলেশনের মাধ্যমে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই বাংলাদেশ আজ এই প্রাপ্তিটা পেল। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
ফম/এমএমএ/



