চাঁদপুর: আত্ম মানবতায় এগিয়ে আসা চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠনের আর্থিক ও সার্বিক সহযোগিতা দিনমজুর মৃত নেকু চৌকিদারের মেয়ে নাদিয়া আক্তারের শুভ বিবাহ অনুষ্ঠান পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজার মানব ল্যাণ সংগঠনের সদস্যরা এই শুভ বিবাহের কাজটি সম্পন্ন করতে সহযোগিতা করেন।
খোঁজ নিয়ে জানাগেছে, চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের ৬ নং ওয়ার্ডে বসবাস রত মৃত দিন মজুর নেকু চৌকিদার মেয়ে নাদিয়া আক্তারের সাথে হাইমচর উপজেলার নয়ানী লক্ষিপুর গ্রামের ভুঁইয়া বাড়ির মোঃ স্বপন ভুঁইয়া ছেলের সাথে বিয়ের দিন তারিখ ধার্য করা হয় ।
কয় একদিন পূর্বে নাদিয়ার পরিবার পক্ষে তার বিয়ের আনুষ্ঠানিকতার খরচাদি বহন করা অসম্ভব বলে এই সংগঠনটিকে জানানো হয়।
পরে সংগঠনের সদস্যরা নাদিয়ার পরিবারের খোঁজখবর নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতার সকল খরচ বহন করবে বলে আশ্বাস দেয়।
পরে তাদের পরিবারের হাতে একটি নগদ চেকতুলে দেন সংগঠনটি।

সংগঠনের প্রধান উপদেষ্টা ও সালেহা ওয়াদুদ খান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খানের সহযোগিতায় সংগঠনের অন্যান্য উপদেষ্টা সদস্যদের তত্ত্বাবধায়নে বিয়ের কর্যক্রমে কাজে সহযোগিতা করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ শাহজালাল পাটোয়ারী, মোঃ জিয়াউল হক মিলন পাটোয়ারী, মোঃ মাসুদ মিজি, মোঃ ফরহাদ গাজী, মোঃ মনির হোসেন, মোঃ মুগবুল হোসেন, আরিয়ান রাজু ও নুর মোহাম্মদ পাটওয়ারী প্রমুখ।
চান্দ্রা বাজার মানব কল্যাণ সংগঠন সদস্যরা জানান, সমাজের ধর্ণাঢ্য ব্যক্তিরা অসহায় মানুষের পাশে দাঁড়ালে সমাজের অসহায় মানুষের পরিবর্তন করা সম্ভব। আসুন আমরা সকলে এই ধরণের ভাল ও মহতী কাজে এগিয়ে আসি।
ফম/এমএমএ/



