কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়ায় চলমান এসএসসি ও দাখিল সমমান পরীক্ষার চতুর্থ তম দিনে অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার হয়েছে।
রবিবার (৭ মে) উপজেলার নিশ্চিতপুর ডি.এস কামিল মাদ্রাসা ও আশ্রাফপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দাখিল পরীক্ষার গনিত ও এসএসসি পরীক্ষার ইংরেজী ২য় পত্র পরীক্ষায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
শিক্ষার্থীরা হচ্ছেন, নিশ্চিতপুর ডি.এস কামিল মাদ্রাসার শিক্ষার্থী মাহিয়া ও আশ্রাফপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের শিক্ষার্থী রিফাত আক্তার। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, পরীক্ষার নকল করার দায়ে তাদের বহিষ্কার হয়েছে। সঠিক মূল্যায়নে প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৬ শত ৬৭, সাচার উচ্চ বিদ্যালয়ে ৫ শত ৫৫০, রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ে ৬ শত ৮৫, পালাখাল উচ্চ বিদ্যালয়ে ৫শত ১২,আশেক আলী খান স্কুল এন্ড কলেজে ৬২৭ শত ৭৯, আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ে ৩শত ৯৭, মাঝিগাছা উচ্চ বিদ্যালয়ে ২ শত ৮১জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে।
মাদ্রাসার শিক্ষাবোর্ডের অধীনে নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় ৫শত ৬০জন,বিতারা আলিম মাদ্রাসায় ৩শত ৭১, মনোহরপুর ফাজিল মাদ্রাসায় ৪শত ৫৮জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে।
অপরদিকে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ১শত ৬৬জন অংশগ্রহন করেন। চতুর্থ তম দিন পর্যন্ত কচুয়ায় পাঁচ জন শিক্ষার্থী বহিস্কার করা হয়েছে।
ফম/এমএমএ/


