
মতলব (চাঁদপুর): চাঁদপুরের মতলব পৌরসভার ৯নং ওয়ার্ডে পৌর আওয়ামী যুবলীগের আয়োজনে দেশব্যাপী বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (৭ মে) বিকাল ৪টায় মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ড যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম গাজীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহজালাল পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব পৌর আওয়ামী যুবলীগের সভাপতি সোহাগ সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, এ সময় বক্তব্য রাখেন ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম হাজরা, যুগ্ম সাধারণ সম্পাদক ইউছুফ বকাউল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস,ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন হাজরা, পৌর ছাত্রলীগের সভাপতি গোলাম রাব্বী, ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কামাল বেপারী, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মিজান গাজী, উপজেলা তাতী লীগের সভাপতি জাজালউদ্দিন খান, যুবলীগ নেতা পারভেজ গাগী, উজ্জল মিয়াজী, কবির প্রধান, শরীফ হাজরা, জাহাঙ্গীর বেপারী শরীফ বক্তাউল, ফারুক মোল্লাহ দলীয় নেতা কর্মীরা ।
এ সময় পৌর আওয়ামী যুবলীগের সভাপতি সোহাগ সরকার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার কারিগর জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তৃণমূল যুবলীগকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে এবং আগামী জতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ।
ফম/এমএমএ/


