কচুয়ার যানজট ও বাজার মনিটরিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কচুয়া বাজারের যানজট নিরসন ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করা হয়েছে।
বুধবার (৭ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও পৌর প্রশাসক মুহাম্মদ হেলাল চৌধুরীর নেতৃত্বে পৌর বাজারের প্রধান সড়কের জানযট পরিবেশ মুক্ত রাখার জন্য নির্দেশনা, ফুটপাত দখলমুক্ত,নিত্য প্রয়োজনীয় দ্রব্যের  নিয়ন্ত্রণে কাঁচা বাজার,হোটেল ,মুদি দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মনিটরিং করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ফখরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার, কচুয়া বাজারের ইজারাদার ও বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম, কচুয়া থানার এসআই সাইফুল ইসলাম, কচুয়া পৌরসভার সরকারি বেসরকারি সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাছির আলম নসুসহ কচুয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মনিটরিং কালে  উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন,জনগণের স্বার্থেই আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। যাতে করে কোন অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে অধিক মুনাফা লাভের আশায় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করতে না পারে। যদি কোন ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।
তিনি আরো বলেন, বাজারের  ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকান সরিয়ে নেয়ার নির্দেশনা প্রদান,পরিষ্কার পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রি এবং বাজারের সার্বিক শৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টি না করার লক্ষ্যে প্রশাসনের সর্বোচ্চ নজরদারি রয়েছে বলে জানিয়েছেন।
ফম/এমএমএ/ইসমাইল/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম