কচুয়ার মাদক বিক্রেতা পরেশ চন্দ্র ও আল-আমিন গ্রেফতার

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদক বিরোধী অভিযানে কচুয়া থেকে মাদক বিক্রেতা পরেশ চন্দ্র দে (৪২) ও মো. আল আমিন (২৮) গ্রেফতার হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত পরেশ চন্দ্র দে কচুয়া পৌরসভার পূর্ব কড়ইয়া বেপারী বাড়ীর মৃত গোপাল চন্দ্র দের ছেলে এবং আল-আমিন একই উপজেলার কড়ইয়া গাইন বাড়ীর মো. হানিফের ছেলে।

অভিযানের সময় পরেশ চন্দ দের কাছ থেকে ৪ কেজি গাঁজা এবং আল-আমিনের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানাগেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এর সার্বিক তত্বাবধানে এবং পরিদর্শক সেন্টু রঞ্জন নাথ এর নেতৃত্বে গঠিত রেইডিং টীম কচুয়া থানাধীন পূর্ব কড়ইয়া গ্রামের বেপারী বাড়ীস্থ আসামীর নিজ দখলীয় বসতঘরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আসামী পরেশ চন্দ্র দেকে গ্রেফতার এবং তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

দিনের অন্য আরেক অভিযানে উপজেলার কড়ইয়া গ্রামের গাইন বাড়ী রাস্তার উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ আল আমিনকে গ্রেফতার এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে পরিদশর্ক সেন্টু রঞ্জন নাথ বাদী হয়ে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক পৃথক ২টি নিয়মিত মামলা দায়ের করেন। অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম