কচুয়ার ড. মনসুর উদ্দিন মহিলা কলেজে গণঅভ্যুত্থান দিবস পালিত

কচুয়ার ড. মনসুর উদ্দিন মহিলা কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখছেন,কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম।
কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী ড.মনসুর উদ্দিন মহিলা কলেজ জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে উদযাপন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে কলেজ মিলনায়তনে রচনা লিখন, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও আয়েশা আক্তার সিয়ামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু আব্দুল্লাহ নয়ন, কলেজের শিক্ষক মোহাম্মদ ওয়াসিম, প্রভাষক মহিন উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা উপহার তুলে দেওয়া হয়।পরে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং শহীদদের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম