কচুয়া (চাঁদপুর) : ২০২৪ সালের জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের হলরুমে এই স্মরণ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি’র সঞ্চলনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আব্দুল হালিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিউর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চাঁদপুর জেলা দায়িত্ব থাকা ছাত্র প্রতিনিধি রিফাত হোসাইন,নুসরাত জাহান বিন্দু প্রমুখ।
এসময় কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহ্ মুহাম্মদ জাকিরউল্লাহ,শাজুলিয়া দরবার শরিফের পীর আবুল হাসান শাহ মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি, জামিয়া ইসলামিয়া আহমাদিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা মো.আবু হানিফ,বাংলাদেশ জামায়াতে ইসলামের কচুয়া উপজেলার সেক্রেটারি মোহাম্মদ আলী সিদ্দিকীসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক এমদাদ উল্লাহ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণ করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
ফম/এমএমএ/



