কচুয়ায় ভ্রাম্যমান আদালতে ৩ প্রতিষ্ঠানে জরিমানা

কচুয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালন করছেন,নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারি কমিশনার (ভূমি) মো.ইবনে আল জায়েদ হোসেন।
কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া ভ্রাম্যমান আদালতে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
রবিবার (২১ জানুয়ারি) বিকালে কচুয়া পৌরসভায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন,সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে মূল্য তালিকা ও নিবন্ধন না থাকায় ভোক্তাধিকার সংরক্ষন আইনে  ঢাকা বেকারী ৮ হাজার, তৃপ্তি হোটেল ৭ হাজার ও সাকিব হোটেলে ৬ হাজার টাকাসহ মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারি কমিশনার (ভূমি) মো.ইবনে আল জায়েদ হোসেন।
ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম