কচুয়ায় নিষিদ্ধ চায়না রিংজালের অভিযান

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়নে অভিযান চালিয়ে ৫০টি নিষিদ্ধ রিংজাল (চায়না দোয়ারি) জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে সিনিয়র উপজেলা মৎস্য অফিস।

শনিবার (৯ আগস্ট)  দুপুরে ওই ইউনিয়নের বজড়ীখোলা, হাতিরবন, রাগদৈল ও গুঘড়ার বিলসহ বিভিন্ন স্থানে পানিতে পেতে রাখা ৫০ টি নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নিষিদ্ধ চায়না রিংজাল গুলো ইউনিয়ন পরিষদের উত্তর পাশে খোলা যায়গায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে মৎস্য অফিস ।

কচুয়া সিনিয়র উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ও সাচার ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. জহিরুল ইসলাম  জানান, রিংজাল (চায়না দোয়ারি)) ব্যবহারে ফলে  মাছের পোনা,  মা মাছসহ অন্যান্য জলজ জীবকুল আটকে পড়ে।  এতে মাছের প্রজনন ও বৃদ্ধির প্রক্রিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এজন্য সরকার নিষিদ্ধ করেছে এই ধরনের জাল ব্যবহারে না করার জন্য ।

 তিনি আরো জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করলে এমন অভিযান অব্যাহত থাকবে।

 মোবাইল কোট পরিচালনা কালে উপস্থিত ছিলেন  সাচার পুলিশ ফাঁড়ির এসআই শাহজাহান , এএসআই রাশেদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম