কচুয়া (চাঁদপুর): জাতীয় শোক দিবস উপলক্ষে দারিদ্র বিমোচনের লক্ষ্যে কচুয়ায় হত দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়া বাজারে অবস্থিত হাজী ইদ্রিছ মুন্সি শিশু সদন মিলনায়তনে স্থানীয় সরকার মন্ত্রাণলয়ের বরাদ্দকৃত চাঁদপুর জেলা পরিষদ কর্তৃক ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুল মোতালেব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,দৌলতপুর সুন্নিয়া মাদ্রাসার সুপার মাওলানা আবু ইউসুফ,আওয়ামী লীগ নেতা মমতাজ উদ্দিন, কবির হোসেন পাটওয়ারী, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ইমান হোসেন ও যুবলীগ নেতা রুবেল প্রমুখ।
ফম/এমএমএ/


