কচুয়ায় ড. মনসুরউদ্দিন মহিলা কলেজের ওরিয়েন্টেশন ক্লাস

কচুয়া (চাঁদপুর): “গুণগত শিক্ষাই আলোকিত সমাজের সোপান”-এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া হাশিমপুর (মিয়ার বাজার) ড. মনসুরউদ্দিন মহিলা কলেজে ওরিয়েন্টেশন ক্লাস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম সভাপতিত্বে ও  বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরাফাত জাহান নূর ও মানবিক বিভাগের শিক্ষার্থী উম্মে হুমায়ারা যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, কলেজের পরিনীতি বিভাগের প্রভাষক মোঃ মাইন উদ্দিন মিয়াজী, প্রভাষক সাখাওয়াত হোসেন, প্রভাষক সুফিয়া আক্তার এবং হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ ওয়াসিম।

বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও গুণগত শিক্ষা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। অনুষ্ঠানে কলেজছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহানারা আক্তার, মরিয়ম আক্তার ও তাহারিয়া জাহান। অনুষ্ঠানটি সার্বক্ষণিক সহযোগিতা করেন উচ্চতর গণিত বিভাগের প্রভাষক সুব্রত সূত্রধর।এ সময় অভিভাবক মোঃ এনামুল হক প্রধান, শিশিরসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা,  নবীন শিক্ষার্থী ও বিপুলসংখ্যক অভিভাবকগন উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম