কচুয়ায় চেয়ারম্যান প্রার্থী আইয়ুব আলী পাটোয়ারীর দোয়াত-কলম মার্কার গণসংযোগ

কচুয়া (চাঁদপুর): তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটোয়ারী দোয়াত-কলম মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও প্রচারনা করেছেন। গতকাল মঙ্গলবার দিনভর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও প্রচারনা শেষে বিকেলে কচুয়া পৌর বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও পথচারীদের সাথে দোয়াত-কলম মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন।

এসময় তিনি বলেন, আমি ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত এ কচুয়া উপজেলায় চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি। পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সভাপতিও ছিলাম। আমারও বয়স হয়েছে। শেষ বয়সে আপনারা আমাকে আরেকবার আপনাদের সেবা করার সুযোগ দিয়ে আমার পাশে থাকবেন। আমি দীর্ঘ ৩৫ বছর ধরে এই কচুয়ার আওয়ামী লীগের পরিবারের সাথে রাজনীতিতে সম্পৃক্ত আছি। আজকের এই গণসংযোগ ও প্রচারনায় বিপুল সংখ্যক মানুষের সারা পেয়েছি। আপনাদের প্রতি আমার আশা ও বিশ^াস আগামী ২৯ মে ভোট গ্রহণের দিন আমার প্রতীক দোয়াত-কলম মার্কায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। আমি চেয়ারম্যান হিসাবে দায়িত্বকালীন সময়ে আমার বিরুদ্ধে কোন দূর্নীতির অভিযোগ উঠেনি ও পাশাপাশি কারো সাথে কোন অসৌজন্যমূলক আচরন আমার কাছ থেকে কেও পায়নি। দীর্ঘ ৩৫ বছর আওয়ামী লীগের রাজনীতির সাথে আপনাদের সাথে নিয়ে সুনামের সহিত রাজনীতি করেছি। আমার নেতা এ কচুয়া আসনের সাংসদ কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ এর সমর্থন নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করছি। আমি শতভাগ আশাবাদী কচুয়াবাসী আমাকে বিমুখ করবে না। ২৯ মে আপনারা সকলে ভোট কেন্দ্রে গিয়ে আমার দোয়াত-কলম প্রতীকে একটি করে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ইনশাআল্লাহ আপনাদের সকল সুখে দুঃখে আমাকে আপনাদের পাশে পাবেন, আজকের এই শাহনেয়ামতের বাজারে দাঁড়িয়ে কথা দিলাম। আপনারা ভালো থাকুন।

গণসংযোগ ও প্রচারনায় অংশ নেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহীদ বিএসসি, প্রচার সম্পাদক আলী আজগর প্রধান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খোকন, সদস্য আহসান হাবীব প্রাঞ্জল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল ইসলাম টগর, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মামুন ভূইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাসুদুর রহমান, পৌর যুবলীগে সহসভাপতি শাহাদাত হোসেন বাদশা, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা প্রধানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম