চাঁদপুর: চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৯শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজার জেলার মাদক বিক্রেতা আবুল কালাম ওরপে জীবন (৩৩) কে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১ এপ্রিল) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে শহরের উত্তর শ্রীরামদী নিশি রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়।
কালাম কক্সবাজার জেলার চকরিয়া থানার উত্তর বুড়িপুকুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন জানান, শনিবার ২৩.৩০ থেকে ২৪.০০ ঘটিকা পর্যন্ত উপ-পরিদর্শক মোহাম্মদ পিয়ার হোসেনের নেতৃত্বে গঠিত রেডিং টীম গোপন সংবাদের ভিত্তিতে শহরের উত্তর শ্রীরামদি নিশি রোডস্থ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ৯শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ কালামকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় উপ-পরিদর্শকমোহাম্মদ পিয়ার হোসেন বাদী হয়ে চাঁদপুর সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
ফম/এমএমএ/



