চাঁদপুর: পবিত্র ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ।
তিনি আজ বুধবার দিনগত রাত এক টার সময় (১৮ জানুয়ারি) সস্ত্রীক সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
নাছির উদ্দিন আহমেদের ব্যক্তিগত সরকারি সাইদুর রহমান আরিফ এ তথ্য জানান।
পবিত্র ওমরাহ হজ পালন শেষে জেলা আওয়ামী লীগ সভাপতি আগামী ২৮ জানুয়ারি নেতা দেশে ফিরবেন।
যেন সুস্থ থেকে সুষ্ঠুভাবে হজের কার্যক্রম সম্পাদন করতে পারেন, সেজন্য সবার দোয়া চেয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ ।
ফম/এমএমএ/



