চাঁদপুর : চাঁদপুরে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগষ্ট) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন, এসএসসির রেজাল্ট আমাদেরকে চোখ খুলে দেখিয়ে দিয়েছি। আমরা কোয়ান্টিটিও অর্জন করতে পারি নাই, কোয়ালিটিও অর্জন করতে পারি নাই। স্কুলের সংশ্লিষ্টদের পেশাদারিত্বের অভাব রয়েছে। অনেকে শিক্ষা নিয়ে না ভেবে নিজের প্রতিষ্ঠানে কেন্দ্র হোক সেটা নিয়ে ভাবে।
জেলা প্রশাসক বলেন, শিক্ষকদের পেশাদারিত্বে যথেষ্ট ঘাটতি রয়েছে। সেক্ষেত্রে শিক্ষকরা বিভিন্ন সুবিধা লাভের আশার শিক্ষকরা রাজনীতিকরণ হয়েছে। অনেকে নিজের ভ্যালু এ্যাড করতে ম্যানিজং কমিটিতে আসতে চায়। সে কমিটি এসে নিজের ভ্যালুকেই প্রাধান্য দিলেও প্রতিষ্ঠানের কোন ভ্যালু এ্যাড করেন নাই।
অনেকগুলো ইস্যু নিয়ে আমরা দেখছি। আমরা যে লেখাপড়া বা যে স্টুডেন্ট উপহার দিচ্ছি, তারা একসময় হয়তো আমাদের সম্পদ হিসেবে থাকবে না। লেখাপড়ার মান কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে আজকে আলোচনা করবো। আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে কোয়ালিটি শিক্ষা ব্যবস্থায় রূপান্তর করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করবো।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুচিত্র রঞ্জন দাসের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মো. রুহুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশসহ অন্যান্যরা।
এসময় উম্মুক্ত আলোচনা পর্বে বক্তব্য দেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
ফম/এমএমএ/



